ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মহিলা সাফ ফুটবলের জন্য বাংলাদেশ দলের ক্রীড়া সামগ্রী স্পন্সর করছে ‘লোটো’। বৃহস্পতিবার লোটো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।
আগামী ৭ থেকে ১৬ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় মহিলা সাফ ফুটবল।
বাফুফে ভবনে চুক্তি সই করেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী ও লোটোর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম।
এদিকে সাফ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক ম্যাচে জাতীয় দল ৫-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দলকে। হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন। অন্য গোল দুটি সুইনু প্র“ মারমা এবং সুরভী আক্তার ইতির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৮ঘ.
bdnews24