২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের জয়

দাবা অলিম্পিয়াডে ভালো সূচনা হয়েছে বাংলাদেশ পুরুষ দলের। তুরষ্কের ইস্তাম্বুলে উন্মুক্ত বিভাগে বাংলাদেশ পুরুষ দল ৪-০ পয়েন্টে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবা অলিম্পিয়াডে ভালো সূচনা হয়েছে বাংলাদেশ পুরুষ দলের। তুরষ্কের ইস্তাম্বুলে উন্মুক্ত বিভাগে বাংলাদেশ পুরুষ দল ৪-০ পয়েন্টে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। ইস্তাম্বুলের অ্যাক্সপো সেন্টারে প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুরুষ দলের চার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও নিয়াজ মোরশেদ যথাক্রমে পাপুয়া নিউগিনির ফেন্সি স্টুয়ার, মারকো হেলম, জোন্স রূপার এবং স্কেহান ক্রেইগকে হারিয়েছে। মহিলা বিভাগে বাংলাদেশ দল শীর্ষ বাছাই দল চীনের কাছে ০-৪ পয়েন্ট হেরে গেছেন। মহিলা দলের পক্ষে শারমীন সুলতানা শিরিন, জাকিয়া সুলতানা, নাজরানা খান ও মাহমুদা হক চৌধুরী মলি হরে গেছেন চীনের গ্র্যান্ড মাস্টার ঝিয়াও জুইয়ির, জু ওয়েনজিন, হোয়াং কুয়ান ও ডিং ইয়েজিংয়ের কাছে। আসরের পুরুষ বিভাগে ১৫৮টি এবং মহিলা বিভাগে ১২৫টি দেশ অংশগ্রহণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.