২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকোভিচ ও সেরেনার জয়

ইউ এস ওপেনের পুরুষ এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও পঞ্চম বাছাই জো উইলফ্রেড সোঙ্গা। মহিলা এককে জয় পেয়েছেন অলিম্পিক সোনা জয়ী সেরেনা উইলিয়াম। তবে হেরে গেছেন অষ্টম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউ এস ওপেনের পুরুষ এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও পঞ্চম বাছাই জো উইলফ্রেড সোঙ্গা। মহিলা এককে জয় পেয়েছেন অলিম্পিক সোনা জয়ী সেরেনা উইলিয়াম। তবে হেরে গেছেন অষ্টম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। দ্বিতীয় বাছাই সার্বিয়ার জকোভিচ আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-১, ৬-০ ও ৬-১ গেমে হারিয়েছেন ইতালির পাবলো লোরেনজিকে। ফ্রান্সের সোঙ্গা ৬-৩, ৬-১, ৭-৬ (২) গেমে সহজেই হারিয়েছেন স্লোভাকিয়ার ক্যারল বেককে। এছাড়া জয় পেয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ, স্পেনের নিকোলাস আলমাগরো ও পাবলো আন্দোজার, কানাডার মিলোস রাওনিক, সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা এবং যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক । চতুর্থ বাছাই সেরেনার শুরুটা দারুণ। ৬-১ ও ৬-১ গেমে হারিয়েছেন স্বদেশের কোকো বান্দেউইগেকে । দ্বিতীয় বাছাই পোল্যান্ডের আগনিস্কা রাদওয়ানস্কা ৬-১ ও ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার নিনা ব্রাতচিকোভাকে। যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস স্বদেশের বেথনিক মাটেক-স্যান্ডসকে হারিয়েছেন ৬-৩ ও ৬-১ গেমে। অঘটনের শিকার হয়েছেন বেলজিয়ামের ওজনিয়াক। রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়ার কাছে ৬-২ ও ৬-২ গেমে হেরে গেছেন তিনি। ইতিালির ফ্রান্সেসকা শিয়াভোনে ৬-৩ ও ৬-৪ গেমে হেরেছেন যুক্তরাষ্ট্রের স্যালন স্টেফানসের কাছে। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার, ইতালির সারা এরানি, আনা ইভানোভিচ ও ডোমেনিকা চিবুলকোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১০০ ঘ.