২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে সদস্যদের জন্য নতুন নিয়ম

এখন থেকে খেলা চলার সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির কোনো সদস্য মাঠে থাকতে পারবেন না। পেশাদার লিগ কমিটির এক সভায় সদস্যদের ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখন থেকে খেলা চলার সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির কোনো সদস্য মাঠে থাকতে পারবেন না। পেশাদার লিগ কমিটির এক সভায় সদস্যদের ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খেলা চলার সময় বাফুফে কর্মকর্তারা মাঠে থাকলে রেফারিরা প্রভাবিত হতে পারেন। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে আপত্তি জানিয়ে কয়েকটি ক্লাব বাফুফেকে চিঠি দিয়েছিলো। বাফুফের সহ-সভাপতি আরিফ খান জয় বিজেএমসির ব্যবস্থাপক, সদস্য সত্যজিৎ দাস রুপু আবাহনীর ব্যবস্থাপক ও সদস্য আমিরুল ইসলাম বাবু মোহামেডানের ব্যবস্থাপক হিসেবে নিয়মিতই মাঠে থাকেন। কিন্তু নতুন নিয়মের কারণে খেলা চলার সময় তারা আর মাঠে থাকতে পারবেন না। এর আগেও অবশ্য বাফুফে একবার এই নিয়মটি চালু করেছিলো। কিন্তু ক্লাবগুলোর চাপের কারণে নিয়মটা বেশি দিন টিকতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১২ঘ.