২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে বাফুফের প্রতিভা অন্বেষণ

সিলেট বিকেএসপিতে অবস্থিত ফুটবল অ্যাকাডেমির জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটির প্রতিভা অন্বেষণ কর্মসূচী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 06:52 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট বিকেএসপিতে অবস্থিত ফুটবল অ্যাকাডেমির জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটির প্রতিভা অন্বেষণ কর্মসূচী। দুটি বয়স শ্রেণীতে ৬০ জন ফুটবলারকে নিয়ে শুরু হবে অ্যাকাডেমির কার্যক্রম। এই ৬০ জনকে উপজেলা, জেলা, বিভাগ ও চূড়ান্ত অর্থাৎ চারটি ধাপে বেছে নেয়া হবে। এ ব্যাপারে একটি খসড়া বাজেট তৈরি করেছে ডেভেলপমেন্ট কমিটি। দেশ জুড়ে বাছাইপর্ব আয়োজনের জন্য প্রথম ধাপে বাজেট ধরা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা। উপজেলা ও জেলা পর্যায়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো (ডিএফএ) এই প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকবে। তাদের সহায়তা দেবেন বাফুফে মনোনীত ৪০জন কোচ। এই উদ্যোগে স্থানীয় কোচদেরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে ডেভেলপমেন্ট কমিটির। উপজেলা পর্যায়ে হবে উন্মুক্ত ট্রায়াল। ডেভেলপমেন্ট কমিটির লক্ষ্য প্রতিটি উপজেলা থেকে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বিভাগে ৫ জন করে ১০ জন এবং সর্বমোট ৫ হাজার খুদে প্রতিভা বাছাই করা। এরপর তাদের নিয়ে হবে জেলাভিত্তিক বাছাই। ৬৪টি জেলা থেকে মোট ৬৪০ জন ফুটবলারকে দ্বিতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে। এদের নিয়ে হবে বিভাগীয় বাছাই পর্ব। ৭টি বিভাগ থেকে ১২০ ফুটবলারকে বাছাই করে ঢাকায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হবে। অক্টোবরের শেষ দিকে চূড়ান্ত পর্বের বাছাই হবে। দুটি বয়স শ্রেণীতে ৩০ জন করে মোট ৬০ জন ফুটবলারকে অ্যাকাডেমির জন্য বেছে নেয়া হবে । ডেভেলপমেন্ট কমিটি সভাপতি বাদল রায় জানিয়েছেন, “চূড়ান্ত পর্বের বাছাই প্রক্রিয়া ফিফার ফুটবল বিশেষজ্ঞর তত্ত্বাবধানে হবে। এই প্রক্রিয়া চলার সময় বাফুফের সিনিয়র কোচরাও াকবেন। আশা করি নভেম্বরের মাঝামাঝি ফুটবল অ্যাকাডেমির প চলা শুরু হবে।” সোমবার বাফুফের কোচদের নিয়ে বৈঠক করে ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে বাছাই প্রক্রিয়ার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। বাছাই প্রক্রিয়ার সঙ্গে ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা ছাড়াও বাফুফের কয়েক জন সদস্যও যুক্ত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০৫১ঘ.