২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ

সোমবার ৪০তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। ১০ সদস্যের দলে ৫ জনই গ্র্যান্ডমাস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ৪০তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। ১০ সদস্যের দলে ৫ জনই গ্র্যান্ডমাস্টার। ৫ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্ল¬াহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের সঙ্গে এই দলে আছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, শামীমা শারমীন শিরিন, নাজরানা খান ইভা ও মাহমুদা চৌধুরী মলি। ১০ দাবাড়–র সঙ্গে যাচ্ছেন ১০ জন কর্মকর্তাও। সোমবার দাবা অলিম্পিয়াডের উদ্বোধন হলেও প্রতিযোগিতা শুরু হবে বৃহস্পতিবার থেকে। আর শেষ হবে ১০ সেপ্টেম্বর। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৬২ এবং মহিলা বিভাগে ১৩১টি দেশ অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৩ঘ.