২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু বরুশিয়া ডর্টমুন্ডের

জয় দিয়েই জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়স বরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার রাতে ওয়েস্টফালেনস্টেডিওনে ওয়েডার ব্রেমেনকে ২-১ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়েই জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়স বরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার রাতে ওয়েস্টফালেনস্টেডিওনে ওয়েডার ব্রেমেনকে ২-১ গোলে হারিয়েছে তারা। বুন্দেসলিগার পঞ্চাশতম আসরের উদ্বোধনী ম্যাচে মার্কো রিওসের গোলে ১১ মিনিটে এগিয়ে যায় গত দুই আসরের চ্যাম্পিয়ন বরুশিয়া। জ্যাকব ব্লাজসিকস্কির পাস থেকে ব্রেমেনের জালে বল জড়াতে কোনো ভুল করেন নি রিওস। দলের হয়ে এটিই তার প্রথম গোল। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ফিরে আসে অতিথিরা। প্রথমার্ধেই সমতা ফেরাতে পারতো দলটি। কিন্তু মার্কো আর্নাতোভিচের ডান পায়ের জোরালো শট ক্রসবারে লেগে মাঠে ফিরে এলে সুযোগ হাতছাড়া হয় ব্রেমেনের। অন্যদিকে বরুশিয়ার দুই স্ট্রাইকার রিওস ও ম্যাটস হামেলস ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেন নি। ভালো পজিশনে থেকেও সঠিক লক্ষ্যে তাদের বল পাঠানোর ব্যর্থতা বড় হয়ে উঠে যখন খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ব্রেমেনের থিওডর জেব্রে সেলাসি খেলায় সমতা ফেরান। মাঠের বাম প্রান্তে থ্রো ইনের দাবিতে বরুশিয়ার খেলোয়াড়রা খেলা বন্ধ রাখলে আর্নাতোভিচের মাপা ক্রস খুঁজে পায় সেলাসিকে। লক্ষ্যে বল পাঠাতে তিনি কোনো ভুল করেন নি। গত মৌসুমেও শেষ সময়ের গোলে একাধিক ম্যাচে জয় পায় বরুশিয়া। এবার প্রথম ম্যাচেই মারিও গোটজের গোলে তার পুনরাবৃত্তি করলো স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩২২ ঘ.