২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির টানা দ্বিতীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও রিডিংকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। লিগে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও রিডিংকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। লিগে এটি তাদের টানা দ্বিতীয় জয়। চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসিকে প্রায় ৮২ বছর ধরে হারাতে পারেনি রিডিং। তবে বুধবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এক রোমাঞ্চকর লড়াইয়ে ৬৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকায় জয়ের স্বপ্ন দেখছিলো তারা। ঠিক তখনই ইংল্যান্ডের ডিফেন্ডার গ্যারি ক্যাহিলের দূরপাল্লার শট েেক চেলসির ঘুরে দাঁড়ানোর শুরু। সমতা ফেরানোর পর ৮১ মিনিটে ফার্নান্দো তরেস এগিয়ে দেন স্বাগতিকদের। আর অতিরিক্ত সময়ে চেলসির চর্তু গোলটি করে জয় নিশ্চিত করেন ব্রানিস্লাভ ইভানোভিচ। এর আগে ১৮ মিনিটের সময় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি এগিয়ে দেয় চেলসিকে। তবে ২৫ ও ২৯ মিনিটে পাভেল পোগ্রেবনিয়াক ও ড্যানি গাথরির লক্ষ্যভেদে উল্টো এগিয়ে যায় রিডিংই। দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণভাগ দুর্ভেদ্য করে লিড ধরে রাখার দিকে মনযোগ দেয় রিডিং। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের, বিশেষ করে তরেসকে কড়া পাহারায় রেখে নিজেদের দুর্গ ভালোভাবেই অক্ষত রাখছিলো তারা। ৫৭ মিনিটে অস্কারের জায়গায় আরেক ব্রাজিলিয়ান রামিরেসকে নামিয়েও সুবিধা করে উঠতে পারছিলো না স্বাগতিকরা। তবে ২৫ গজ দূর থেকে নেয়া ক্যাহিলের জোরালো শট রিডিংয়ের জাল খুঁজে পাওয়ার পর চেলসিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৭ঘ.