২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরেই ফিরতে পারেন অ্যাগুয়েরো

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনকে হারালেও সার্জিও অ্যাগুয়েরোর হাঁটুর চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো ম্যানচেস্টার সিটিকে। গতবারের চ্যাম্পিয়নদের জন্য সুখবর, আগামী মাসের মাঝামাঝি সময়ে ফিরতে পারেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনকে হারালেও সার্জিও অ্যাগুয়েরোর হাঁটুর চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো ম্যানচেস্টার সিটিকে। গতবারের চ্যাম্পিয়নদের জন্য সুখবর, আগামী মাসের মাঝামাঝি সময়ে ফিরতে পারেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি জানিয়েছেন, “মনে হয় না সার্জিওকে দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আশা করি আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষেই সে ফিরতে পারবে। তার জন্য এবং আমাদের জন্যও এটা দারুণ খবর।” “দুদিন আগেও তাকে নিয়ে ভীষণ শঙ্কায় ছিলাম আমরা। তাকে ছয় মাস বা তারও বেশি সময়ের জন্য হারানোর দুশ্চিন্তা চেপে ধরেছিলো আমাদের। আর এমনটা হলে তা হতো বিশাল দুঃসংবাদ,” যোগ করেন তিনি। বিশ্বকাপের বাছাই পর্বের খেলা ৭ ও ১১ সেপ্টেম্বর। ম্যান সিটি আশা করছে, ১৫ সেপ্টেম্বর স্টোক সিটির বিপক্ষে অ্যাগুয়েরোকে মাঠে নামাতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪৮ঘ.