২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনে নেই জনারেভা

অসুস্থতা কিছুতেই পিছু ছাড়ছে না ভেরা জনারেভার। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলতে পারছেন না তিনি। কারণ ভাইরাসজনিত অসুস্থতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতা কিছুতেই পিছু ছাড়ছে না ভেরা জনারেভার। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলতে পারছেন না তিনি। কারণ ভাইরাসজনিত অসুস্থতা। ২০১০ সালের ইউএস ওপেনের ফাইনালে কিম ক্লাইস্টার্সের কাছে হেরে যাওয়া জনারেভা এবারের উইম্বলডনে ঐ ক্লাইস্টার্সের বিপক্ষেই একই অসুস্থতার কারণে তৃতীয় রাউন্ডের ম্যাচের মাঝপথ থেকে সরে দাঁড়ান। এরপর অলিম্পিকে শেষ ষোলর লড়াইয়ে সেরেনা উইলিয়ামসের কাছে বিধ্বস্ত হন তিনি। ডান কাঁধের চোট এ বছর ফ্রেঞ্চ ওপেনেও খেলতে দেয়নি রাশিয়ার জনারেভাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০০৪ঘ.