২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শুরু ম্যান ইউ’র

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা মোটেও ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। এভারটনের কাছে নিজেদের প্রথম ম্যাচে সোমবার ১-০ গোলে হেরে গেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা মোটেও ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। এভারটনের কাছে নিজেদের প্রথম ম্যাচে সোমবার ১-০ গোলে হেরে গেছে দলটি। প্রথমার্ধে এভারটন গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার কারণে তার একটিও কাজে লাগেনি। তবে দ্বিতীয়ার্ধে আর এভারটনকে আটকে রাখতে পারেন নি ডেভিড। ৫৭ মিনিটে মারোন ফেল্লাইনির গোলে এগিয়ে যায় এভারটন। গোল হজমের পর গত আসরের রানার্সআপ দলটি মরিয়া চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি। আর্সেনাল ছেড়ে ম্যান ইউতে আসা রবিন ভ্যান পার্সির শুরুটা মোটেও ভালো হয়নি। ২৩ মিনিট মাঠে থাকলেও একেবারেই অনুজ্জ্বল ছিলেন তিনি। গত মে মাসে ম্যানচেস্টারে ৪-৪ গোলে ড্র করা দলটিকেই লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলিয়েছে এভারটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১২৭ ঘ.