২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা ওলিঙ্গা

শনিবার স্পেনের লা লিগার উদ্বোধনী ম্যাচে নবাগত সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে মালাগা। ৮৪ মিনিটের সময় একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ফ্যাব্রিস ওলিঙ্গা। ১৬ বছর ৯৮ দিন বয়সী ওলিঙ্গাই এখন লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার স্পেনের লা লিগার উদ্বোধনী ম্যাচে নবাগত সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে মালাগা। ৮৪ মিনিটের সময় একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ফ্যাব্রিস ওলিঙ্গা। ১৬ বছর ৯৮ দিন বয়সী ওলিঙ্গাই এখন লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। এর আগে অ্যাথলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড ইকার মুনিয়াইন এই রেকর্ডের অধিকারী ছিলেন। ২০০৯ সালের অক্টোবরে ১৬ বছর ২৮৯ দিন বয়সে গোল করে রেকর্ডটা গড়েছিলেন তিনি। শনিবারের অন্য দুই ম্যাচে সেভিয়া ২-১ গোলে গেতাফে এবং রিয়াল মায়োর্কা একই ব্যবধানে এসপানিয়লকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১২০ ঘ.