২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ফেদেরার-জোকোভিচ লড়াই

সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। আর মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হবেন অ্যাঞ্জেলিক কেরবার ও লি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। আর মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হবেন অ্যাঞ্জেলিক কেরবার ও লি না। এবারই প্রথম বারের মতো এই টুর্নামেন্টের পুরুষ এককের ফাইনালে লড়বেন র‌্যাংকিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়। ফাইনালে জিততে পারলে রেকর্ড পঞ্চম বারের মতো সিনসিনাটি ওপেনের শিরোপা উঠবে ফেদেরারের হাতে। সেমিফাইনালে স্বদেশের স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে ৭-৬, ৬-৩ গেমে হারানোর পর রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার বলেন, “এটা সত্যি একটা চমৎকার বোনাস। ছেলেবেলায় সিনসিনাটিতে ৫টি শিরোপা জয়ের কথা কল্পনাও করতে পারিনি। আমি অবশ্যই রোমাঞ্চিত।” অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে অলিম্পিক হারের প্রতিশোধ নিয়েছেন জোকোভিচ। দেল পোত্রোর কাছে হেরেই লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিলো জোকোভিচের। অন্যদিকে সেমিফাইনালে লি নার কাছে ৭-৫, ৩-৬, ৬-১ গেমে হেরে আবারো শিরোপা-স্বপ্ন ভঙ্গ হয়েছে চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ভেনাস উইলিয়ামসের। আর কেরবার ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন পেত্রা কেভিতোভাকে। এ বছর এটি কেরবারের চতুর্থ বারের মতো ফাইনালে উত্তরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.