২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটি-চেলসির শুভ সূচনা

এবারের ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ জয় দিয়েই শুরু করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে গত বারের চ্যাম্পিয়ন ম্যান সিটি। আর চেলসি ২-০ গোলে জিতেছে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ জয় দিয়েই শুরু করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে গত বারের চ্যাম্পিয়ন ম্যান সিটি। আর চেলসি ২-০ গোলে জিতেছে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে। নবাগত সাউদাম্পটনের বিপক্ষে ১৭ মিনিটের সময় ডেভিড সিলভার পেনাল্টি মিস হতভম্ব করে দেয় ম্যান সিটির সমর্থকদের। শেষ পর্যন্ত রবার্তো মানচিনির দল কাক্সিক্ষত গোলের দেখা পায় বিরতির মিনিট পাঁচেক আগে, কার্লোস তেভেজের সৌজন্যে। তবে ৫৯ ও ৬৮ মিনিটে রিকি ল্যাম্বার্ট ও স্টিভেন ডেভিসের লক্ষ্যভেদ পিছিয়ে দেয় স্বাগতিকদের। ৭২ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান এডিন জেকো। ৮০ মিনিটে জয়সূচক গোলদাতা সামির নাসরি। উইগানের মাঠে শুরুতেই দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে চেলসি। দ্বিতীয় মিনিটে ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে এগিয়ে যাওয়ার পর সপ্তম মিনিটে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদের পেনাল্টি থেকে আরেকটি গোল উপহার দেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪০ঘ.