ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা ১৯ ম্যাচ পর েেমছে উইম্বলডন ও অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের জয়র। সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে গেছেন তিনি।
ম্যাচ শেষে সেরেনা বলেন, “আমার হয়তো একটা বিরতি প্রয়োজন। আমি প্রতিজ্ঞা করছি, নিউ ইয়র্কে (ইউএস ওপেনে) আরো শক্তিশালী হয়ে ফিরবো।”
আগামী ২৭ অগাস্ট থেকে নিউ ইয়র্কে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন।
সেরেনা হেরে গেলেও তার বড় বোন ভেনাস উইলিয়ামস জিতেছেন। ৬-২, ৬-৭, ৬-৪ গেমে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। শেষ চারে ভেনাসের প্রতিপক্ষ চীনের লি না।
অন্য সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মুখোমুখি হবেন কেরবার।
এই টুর্নামেন্টের পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও হুয়ান মার্তিন দেল পোত্রো। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জের লড়াইও হয়েছিলো এই দুজনের মধ্যে। যে লড়াইয়ে জয় হয়েছিলো আর্জেন্টিনার দেল পোত্রোর।
সেমিফাইনালে উঠেছেন র্যাংকিংয়ে শীর্ষে থাকা রজার ফেদেরারও। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ীর প্রতিপক্ষ স্বদেশের স্তানিস্লাস ওয়ারিঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫২ঘ.
bdnews24