২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের রেশ নিয়েই ইপিএল

লন্ডন অলিম্পিকের রেশ কেটে যেতে না-যেতেই ইংল্যান্ডের মানুষের জন্য আরেকটি আনন্দের উপলক্ষ্য। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু হতে যাচ্ছে শনিবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের রেশ কেটে যেতে না-যেতেই ইংল্যান্ডের মানুষের জন্য আরেকটি আনন্দের উপলক্ষ্য। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু হতে যাচ্ছে শনিবার থেকে। গত লিগে নিজেদের শেষ ম্যাচে সার্জিও অ্যাগুয়েরোর শেষ মিনিটের গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। গত রোববার চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসিকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্ট কমিউনিটি শিল্ড জিতে রবার্তো মানচিনির দল জানিয়ে দিয়েছে, ইপিএলের শিরোপা ধরে রাখতে তারা প্রস্তুত। আর্সেনালের স্ট্রাইকার রবিন ফন পার্সির ম্যান সিটিতে যোগ দেয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত নগর-প্রতিদ্বন্দ্বীকে বোকা বানিয়ে ইপিএলের গতবারের সর্বোচ্চ গোলদাতাকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যান সিটি। আর সোমবার ম্যান ইউর প্রতিপক্ষ এভারটন। গতবার তৃতীয় হওয়া আর্সেনাল শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। চেলসি রোববার খেলবে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০২২ঘ.