২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউতে ফন পার্সি

আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রবিন ফন পার্সি। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের এই স্ট্রাইকারকে পাওয়ার আশা করছেন ম্যান ইউ’র কোচ অ্যালেক্স ফার্গুসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রবিন ফন পার্সি। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের এই স্ট্রাইকারকে পাওয়ার আশা করছেন ম্যান ইউ’র কোচ অ্যালেক্স ফার্গুসন। বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে ফার্গুসন জানান, “সে (ফন পার্সি) লন্ডন থেকে রওনা দিয়েছে। এখানে আসার পর তার ডাক্তারি পরীক্ষা হবে। আশা করি সোমবার রাতেই তাকে দলে পাবো।” “রবিন ফন পার্সির মতো একজন যোগ্য খেলোয়াড়কে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার,” যোগ করেন তিনি। ২ কোটি ২০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ম্যান ইউতে যোগ দিয়েছেন গত মৌসুমে ৩৭টি গোল করা ফন পার্সি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩৪ঘ.