২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনেও নেই নাদাল

হাঁটুর চোটের কারণে লন্ডন অলিম্পিকে খেলতে পারেননি। একই কারণে ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনেও খেলতে পারবেন না রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোটের কারণে লন্ডন অলিম্পিকে খেলতে পারেননি। একই কারণে ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনেও খেলতে পারবেন না রাফায়েল নাদাল। টুইটারে ১১টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক নাদাল লিখেছেন, “দুঃখের সঙ্গে ঘোষণা করছি, নিউইয়র্কে ইউএস ওপেন খেলার জন্য আমি প্রস্তুত নই। আমাকে সমর্থন দেয়ার জন্য ভক্তদের, বিশেষ করে নিউইয়র্কের ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি।” রেকর্ড সপ্তম বারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের পর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই হেরে যান নাদাল। এর পর চোটের কারণে আর কোর্টে নামা হয়নি টেনিস র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা স্প্যানিশ তারকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৭ঘ.