২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরশাভিনেই আস্থা ক্যাপেলোর

ইউরো-২০১২তে ভালো খেলতে না পারায় দেশে ফিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাশিয়ার অধিনায়ক আন্দ্রে আরশাভিন। তবু দলের সবচেয়ে বড় তারকাকে আরেকটি সুযোগ দিয়েছেন রাশিয়ার নতুন কোচ ফ্যাবিও ক্যাপেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 06:50 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো-২০১২তে ভালো খেলতে না পারায় দেশে ফিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাশিয়ার অধিনায়ক আন্দ্রে আরশাভিন। তবু দলের সবচেয়ে বড় তারকাকে আরেকটি সুযোগ দিয়েছেন রাশিয়ার নতুন কোচ ফ্যাবিও ক্যাপেলো। বুধবার আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে আরশাভিনকে দলে রেখেছেন গত মাসে ডিক অ্যাডভোকাটের স্থলাভিষিক্ত ক্যাপেলো। তিনি বলেন, “দ্বিতীয় সুযোগ প্রত্যেকেরই প্রাপ্য।” “দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো যোগ্যতা যে আছে, এটা প্রত্যেকের কাছে প্রমাণের বড় সুযোগ তার সামনে। আমি চাই আরশাভিন মাঠে তার সেরা খেলাটা উপহার দিক। সবাই তার কাছ সেটাই দেখতে চায়,” যোগ করেন ইতালির ক্লাব ফুটবল-ইতিহাসের অন্যতম সফল কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৪৬ঘ.