ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা অর্থাৎ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও আন্দ্রেস ইনিয়েস্তা।
উয়েফার ৫৩টি সদস্য দেশের ৫৩ জন ক্রীড়া সাংবাদিক সবচেয়ে বেশি ভোট দিয়েছেন এই তিন জনকেই।
আগামী ৩০ অগাস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
গত বছর থেকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া (ইএসএস) ও উয়েফা যৌথভাবে ইউরোপের ক্লাব ফুটবলে খেলা সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করে আসছে। প্রথম বছর এই পুরস্কার জেতেন মেসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫০ঘ.
bdnews24