২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিতে ম্যান সিটির মৌসুম শুরু

এবারের ফুটবল মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটি সাফল্যের আনন্দে অধীর। চেলসিকে ৩-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের মৌসুম-সূচক কমিউনিটি শিল্ড জিতে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ফুটবল মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটি সাফল্যের আনন্দে অধীর। চেলসিকে ৩-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের মৌসুম-সূচক কমিউনিটি শিল্ড জিতে নিয়েছে তারা। শতবর্ষী কমিউনিটি শিল্ডে মুখোমুখি হয় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও এফএ কাপের চ্যাম্পিয়ন দল। সাধারণত লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে হলেও এবার অলিম্পিকের কারণে বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪০ মিনিটে ফার্নান্দো তরেসের গোলে এগিয়ে গিয়েও চেলসির হার মানার অন্যতম কারণ দুই মিনিট পরের একটি ‘দুর্ঘটনা’। ৪২ মিনিটে স্বদেশের আলেকজান্দার কোলারভকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে ম্যান সিটি। সুফল পেতেও দেরি হয়নি। ৫৩ মিনিটে ইংলিশ চ্যাম্পিয়নদের সমতায় ফেরান ইয়াইয়া তোরে। ৫৯ ও ৬৫ মিনিটে কার্লোস তেভেজ ও সামির নাসরির লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির। ৮০ মিনিটে রায়ান বারট্রান্ড ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১১ঘ.