ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের দিন চীনের কাছ থেকে পদক তালিকার শীর্ষস্থান ছিনিয়ে নেয়া যুক্তরাষ্ট্র শুক্রবারও সম্মানটা ধরে রেখেছে। ৪১ সোনা, ২৬ রুপা ও ২৭ ব্রোঞ্জসহ তাদের অর্জন ৯৪টি পদক।
৩৭ সোনা, ২৫ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৮১টি পদক নিয়ে চীন আছে দ্বিতীয় স্থানেই। তৃতীয় স্থান ধরে রাখা স্বাগতিক যুক্তরাজ্যের সংগ্রহে ২৫ সোনা, ১৫ রুপা ও ১৭ ব্রোঞ্জসহ ৫৭টি পদক।
হকি
আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে মহিলা হকির সোনা জিতেছে নেদারল্যান্ডস। গোল দুটি করেন ড্রিকস ভ্যান ডেন ও পাউমেন।
তায়কোয়ান্দো
মহিলাদের ৬৭ কেজি ওজন শ্রেণীতে তুরস্কের নুর তারারকে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার সেয়ন কাইয়ুং হওয়াং।
পুরুষদের ৮০ কেজি ওজন শ্রেণীতে স্পেনের নিকোলাস গার্সিয়া হেমেকে হারিয়ে আর্জেন্টিনাকে প্রথম সোনা এনে দিয়েছেন সেবাস্টিয়ান এডওয়ার্ডো ক্রিসমানিচ।
সাইক্লিং
পুরুষদের বিএমএক্স ইভেন্টে জিতে লাটভিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন মারিস স্ট্রমবার্গস। অস্ট্রেলিয়ার স্যাম উইলোবি রুপা ও কলম্বিয়ার কার্লোস মারিয়ো ওকুয়েন্দো জাবালা ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের বিমএক্স ইভেন্টে জিতে কলম্বিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন মারিয়ানা পাজন। নিউজিল্যােেন্ডর সারা ওয়াকার রুপা ও নেদারল্যান্ডসের লরা স্মলডার্স ব্রোঞ্জ জিতেছেন।
সেইলিং
পুরুষদের ৪৭০ ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু বেলচার ও ম্যালকম পেজ। যুক্তরাজ্যের লুক পেটিন্যান্স ও স্টুয়ার্ট বিথেল রুপা এবং আর্জেন্টিনার লুকাস কালাবারেসি ও হুয়ান দে লা ফুয়েন্তে ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ৪৭০ ইভেন্টে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের জো আলেহ ও অলিভিয়া পাউরি। যুক্তরাজ্যের হান্নাহ মিলস ও সাসকিয়া ক্লার্ক রুপা এবং নেদারল্যান্ডসের লিসা ওয়েস্টারহফ ও লোবকি বারখট ব্রোঞ্জ জিতেছেন।
সাঁতার
পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথন জিতে তিউনিশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন ওসামা মেলোলি। জার্মানির থমাস লুর্জ রুপা ও কানাডার রিচার্ড ওয়েইনবার্গার ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের সিনক্রোনাইজড দলীয় সাঁতারে টানা চতুর্থবারের মতো সোনা জিতেছে রাশিয়া। চীন রুপা ও স্পেন জিতেছে ব্রোঞ্জ।
কুস্তি
পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণীতে জর্জিয়ার ভ¬¬াদিমির খিনচেঘাশভিলিকে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার দ্ঝামাল ওতারসুলতানভ।
পুরুষদের ৭৪ কেজি ওজন শ্রেণীতে ইরানের সাঈদ সাদেগ গোদারজিকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের আর্নেস্ট জর্ডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১০১৪ঘ.
bdnews24