২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেল ফুটবল প্রতিভা অন্বেষণ এবার ঢাকায়

দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম শেষে এয়ারটেলের খুদে ফুটবলার অন্বেষণ কার্যক্রম শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চারদিন ধরে চলবে এই কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম শেষে এয়ারটেলের খুদে ফুটবলার অন্বেষণ কার্যক্রম শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চারদিন ধরে চলবে এই কার্যক্রম। ঢাকায় প্রায় ১৩ হাজার খুদে ফুটবলার নিবন্ধন করেছে। শুক্রবার ৩ হাজারেরও বেশি ফুটবলার ট্রায়ালে অংশ নিয়েছে। সোমবার ঢাকা বিভাগের ট্রায়াল শেষ হবে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের আলম নিপু জানিয়েছেন, “প্রতিটি জেলা থেকে ১৬ জন করে ফুটবলার নেয়া হয়েছে। ঢাকা বিভাগ থেকে প্রতিদিন ১৬ জন করে চার দিনে ৬৪ জন বাছাই করা হবে। বাছাইকৃতদের নিয়ে ২৮ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় পর্যায়ে আরেকটি ট্রায়াল হবে।” পরে সারা দেশ থেকে বাছাই করা খেলোয়াড়দের মধ্যে থেকে চূড়ান্ত স্থান পাওয়া খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে দীর্ঘমেয়াদী ক্যাম্প চলবে। সেখান থেকে সেরা ১২ ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে যাওয়ার সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৫ঘ.