২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক রেটিং দাবায় পরাগ চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। রানার-আপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। রানার-আপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী তৃতীয়, উতেন চতুর্থ, মাহতাবউদ্দিন আহমেদ রবীন পঞ্চম, আব্দুল মোমিন ষষ্ঠ, আরমান সিদ্দিক মিঠু সপ্তম এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান অষ্টম হয়েছেন এই প্রতিযোগিতায়। আগামী সোমবার বিকেল ৫টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন দাবা ফেডারেশনের সভাপতি এবং বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ঘ.