২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির ফাইনালে জার্মানি-নেদারল্যান্ডস

অলিম্পিকে পুরুষ হকির ফাইনালে উঠেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে পুরুষ হকির ফাইনালে উঠেছে জার্মানি ও নেদারল্যান্ডস। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জার্মানি ও স্বাগতিক যুক্তরাজ্যকে ৯-২ গোলে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস ফাইনালে উঠেছে। আর অলিম্পিকে চারবারের সোনা জয়ী জার্মানি যেন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে নয়া দিল্লিতে ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিল। প্রথম সেমিফাইনালে দুবার এগিয়ে গিয়েও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে গেছে অলিম্পিকের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। চারবারের অলিম্পিক সোনা জয়ী অস্ট্রেলিয়ার পক্ষে গ্রোভার্স ও টার্নার গোল দুটি করেন। অন্যদিকে দুবারের বিশ্বকাপ জয়ী জার্মানির পক্ষে উইথাস, ফুয়েরস্টে, ওয়েস্ট ও ফুচস একটি করে গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে ৩ বারের অলিম্পিক সোনা জয়ী যুক্তরাজ্যের পক্ষে গোল দুটি করেন জ্যাকসন ও মোর। অন্যদিকে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও চারবারের অলিম্পিক সোনা জয়ী নেদারল্যান্ডসের পক্ষে বেকার ৩টি, ওয়েস্টহফ ২টি এভার্স ও অ্যন ডার ওয়েরডিন একটি করে গোল করেন। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। অন্যদিকে আটবারের অলিম্পিক সোনা জয়ী ভারত গ্র“প পর্বে হেরেছে ৫ ম্যাচের সবকটিতেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৪২ ঘ.