২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর ফুটবলে ব্যস্ত সময়

ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে এখনো অনেক দেরি। তবে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোকে ঈদের পর থেকেই ব্যস্ত সময় কাটাতে হবে। এই দলগুলোর ক্যাম্প শুরু হয়ে যাবে ঈদের কয়েক দিন পরই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে এখনো অনেক দেরি। তবে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোকে ঈদের পর থেকেই ব্যস্ত সময় কাটাতে হবে। এই দলগুলোর ক্যাম্প শুরু হয়ে যাবে ঈদের কয়েক দিন পরই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নবগঠিত ‘ন্যাশনাল টিমস’ কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “এসএ গেমস ফুটবল, এএফসি চ্যালেঞ্জ কাপ ও রাশিয়ায় অনূর্ধ্ব-১৮ দলের সফরকে সামনে রেখে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলো গড়ার জন্য ঈদের পরপরই ক্যাম্প শুরু হয়ে যাবে।” ১৮ থেকে ২০ বছর, ২০ থেকে ২২ বছর এবং দুটো অনূর্ধ্ব-২৩ দল অর্থাৎ চারটি বয়সভিত্তিক দল গড়ার উদ্যোগ নিয়েছে ‘ন্যাশনাল টিমস’ কমিটি। দলগুলোর কোচও ঠিক করা হয়েছে। ১৮ থেকে ২০ বছর দলের কোচ নুরুল হক মানিক, ২০ থেকে ২২ বছর দলের কোচ আব্দুর রাজ্জাক এবং অনূর্ধ্ব-২৩ দল দুটির কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সি। আগামী ২৫ অগাস্ট থেকে এই চারটি দলের অনুশীলন শুরু হবে। এই চারটি দল থেকে গড়া একটি দল কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে। আগামী ফেব্র“য়ারিতে দিল্লি¬তে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দল গড়া হবে। মার্চে জাতীয় দল খেলবে এএফসি চ্যালেঞ্জ কাপে। এছাড়া জানুয়ারিতে রাশিয়ায় একটি টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৮ দলের অংশ নেয়ার কথা। জাতীয় দলের জন্য একজন বিদেশী কোচ আনারও পরিকল্পনা করছে ‘ন্যাশনাল টিমস’ কমিটি। তবে নাবিল আহমেদ জানিয়েছেন, কবে নাগাদ তাকে আনা হবে, সে ব্যাপারে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩১ঘ.