ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে বুধবার শুরু হওয়া তায়কোন্দোতে মেয়েদের ৪৯ কোজি ওজন শ্রেণীতে শিরোপা ধরে রেখেছেন চীনের উ জিংইয়ু।
বুধবার প্রতিপক্ষ স্পেনের ব্রিজিত এনরিককে একের পর এক কিকে কুপোকাৎ করে ৮-১ পয়েন্টে সোনা জিতেছেন উ।
মেয়েদের ইভেন্টে সোনা হারালেও পুরুষদের ৫৮ কেজির ওজন শ্রেণীতে ঠিকই সোনা জিতেছে স্পেন। দক্ষিণ কোরিয়ার লি ডায়ে-হুনকে ১৭-৮ পয়েন্টে হারিয়েছেন জয়েল গনজালেস বনিলা।
জুয়েল ২০০৯ ও ’১১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০২০ ও ’১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড
কুংফু, কারাতে অথবা জুজুৎসু নয় অলিম্পিকে মার্শাল আর্টগুলোর মধ্যে প্রতিযোগিতা হিসেবে আছে কেবল তায়কোন্দোই। অলিম্পিকে জুডোও আছে, তবে এটাকে ধরা যায় কুস্তি আর মার্শাল আর্টের মিশ্রণ হিসেবে।
দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন যুগে বিভিন্ন ধরণের মার্শাল আর্টের চর্চা হয়েছে। তবে বিংশ শতাব্দীতে এগুলোর মধ্যে মাথা উচু করে দাড়ায় তায়কোন্দো। ১৯৫৫ সালে কোরিয়ার মার্শাল আর্টের গুরুরা কোরিয়ান মার্শাল আর্টকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার জন্য তায়কোন্দোকে বেছে নেন। ধীরে ধীরে অনেক দেশেই এ খেলা জনপ্রিয় হয়ে ওঠে। সিডনি ২০০০ অলিম্পিকে নবীনতম অলিম্পিক ক্রীড়া হিসেবে যখনর্ তায়কান্দোর সূচনা হয় তখন এতে অংশ নিয়েছিল ৫১টি দেশ।
লন্ডন অলিম্পিকে ছেলে ও মেয়ে উভয়ের জন্য হয় চারটি ওজন বিভাগে মোট আটটি সোনার পদকের জন্য লড়াই হচ্ছে।
দুই মিনিট করে তিনটি রাউন্ডে প্রতিযোগীরা মুখোমুখি হন। তায়কোন্দোতে ‘ট্রেডমার্ক’ হচ্ছে পায়ের বিভিন্ন মার। এর মধ্যে ঘুরিয়ে মাথায় কিক মারতে পারলে মেলে সর্বোচ্চ চার পয়েন্ট। তবে ভয়ের কারণ নেই, প্রতিযোগীদের শরীরে ও মাথায় প্রতিরক্ষা আবরণ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১২২৭ ঘ.
bdnews24