২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইভিংয়ে রাশিয়ার সোনা

চীনের কাই কিন ও চুং হিকে পেছনে ফেলে ডাইভিংয়ে রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন লিয়া জাকারভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের কাই কিন ও চুং হিকে পেছনে ফেলে ডাইভিংয়ে রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন লিয়া জাকারভ। মঙ্গলবার পুরুষদের ৩ মিটার ¯িপ্রংবোর্ড ডাইভিংয়ে শুরুটা ভালো করেছিলেন জাকারভ। প্রথম দুই রাউন্ড শেষে শীর্ষেই ছিলেন তিনি। তৃতীয় রাউন্ডে দুইয়ে নেমে যান তিনি, পঞ্চম রাউন্ড পর্যন্ত সেখানেই ছিলেন। শেষ রাউন্ডে একমাত্র প্রতিযোগী হিসেবে একশর ওপরে স্কোর করে শেষ হাসি জাকারভেরই। ষষ্ঠ রাউন্ড শেষে ৫৫৫.৯০ স্কোর করে সোনা জেতেন জাকারভ। বেইজিং অলিম্পিকে সোনা জয়ী কাই (৫৪১.৭৫) স্কোর করে রুপা ও চুং ৫২৪.১৫ স্কোর করে ব্রোঞ্জ জেতেন। ভারোত্তলন পুরুষদের +১০৫ কেজি ওজন শ্রেণীতে সোনা ও রুপা দুটোই জিতেছে ইরান। øেচে ২০৮ ও ক্লিয়ার এন্ড জার্কে ২৪৭সহ ৪৫৫ কেজি ওজন তুলে সোনা জেতেন বিশ্ব চ্যাম্পিয়ন বেহদাদ সালিম কুরদাশিয়াবি। ৪৪৯ কেজি ওজন তুলে সাজ্জাদ আনুশিরাভানি হামলাবাদ রুপা ও রাশিয়ার রুসলান আলবেগভ ৪৪৮ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন। কুস্তি পুরুষদের ৬৬ কেজি ওজন শ্রেণীতে হাঙ্গেরীর টমাস লরিন্সকে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম হায়েনয়োও। ব্রোঞ্জ জেতেন জার্মানির ফ্রাঙ্ক স্ট্যাবলার ও ফ্রান্সের স্টিভ গুয়েনট। পুরুষদের ৯৬ কেজি ওজন শ্রেণীতে রাশিয়ার রুস্তম টট্রভকে হারিয়ে সোনা জিতেছেন ইরানের গোলাম রেজা ঘাসেম রেজাই। ব্রোঞ্জ জেতেন আর্মেনিয়ার আর্তুর আলেকশানিয়ান ও সুইডেনের জিমি লিড বার্গ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১৭ ঘ.