২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে মারের শিরোপা-উচ্ছ্বাস

এখনও পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি অ্যান্ডি মারে। তবে রোববার পুরুষ এককের ফাইনালে স্বদেশের মানুষকে হতাশ করেননি তিনি। তাদের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসায় উদ্দীপ্ত মারে সরাসরি ৬-২, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনও পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি অ্যান্ডি মারে। তবে রোববার পুরুষ এককের ফাইনালে স্বদেশের মানুষকে হতাশ করেননি তিনি। তাদের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসায় উদ্দীপ্ত মারে সরাসরি ৬-২, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারকে। গত মাসে উইম্বলডনের ফাইনালে ফেদেরারের কাছে হার মেনেছিলেন মারে। জীবনের প্রথম অলিম্পিক পদক জিতে সেই হারের প্রতিশোধ ভালো মতোই নিলেন তিনি। সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ম্যারাথন লড়াইয়ে হারানো, ৭টি উইম্বলডন জয়ী ফেদেরারের ‘গোল্ডেন স্ল¬াম’ জয়ের আশা তাই পূরণ হলো না। ১৯০৮ সালের পর অলিম্পিক টেনিসের পুরুষ এককে এটাই যুক্তরাজ্যের প্রথম শিরোপা। নোভাক জোকোভিচকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দেল পোত্রো। এদিকে মেয়েদের এককে সোনা জয়ের পর দ্বৈতেও শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে চেক প্রজাতন্ত্রের আন্দ্রিয়া হ্লাভাচকোভা-লুসি হ্রাদেচকা জুটিকে হারিয়েছেন তিনি। ম্যাচের ফল ৬-৪, ৬-৪। এর আগে ২০০০ সিডনি ও ২০০৮ বেইজিং অলিম্পিকেও মেয়েদের দ্বৈতে সোনা জিতেছিলেন সেরেনা ও ভেনাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৬ঘ.