২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ড্র করলেই মোহামেডান চ্যাম্পিয়ন

সোমবার প্রিমিয়ার হকি লিগের শিরোপা-নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র। ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 05:23 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার প্রিমিয়ার হকি লিগের শিরোপা-নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র। ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে মোহামেডানই এখন লিগের শীর্ষে। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ঊষা আছে দ্বিতীয় স্থানে। মোহামেডান হেরে গেলে প্লে অফ ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল। এদিকে লিগে তৃতীয় হয়েছে আবাহনী লিমিটেড। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে সোনালী ব্যাংককে ৩-১ গোলে হারিয়েছে তারা। ১৪ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ৩২ পয়েন্ট। ১০টি ম্যাচ জিতলেও দুটো হার এবং দুটো ড্র শিরোপা-লড়াই থেকে ছিটকে দিয়েছে তাদের। রোববার আবাহনীর তিন গোলদাতা হাসান যুবায়ের নিলয়, কাসিম আলী ও পুস্কর ক্ষিসা মিমো। সোনালী ব্যাংকের একমাত্র গোলটি মোহাম্মদ রুবেলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩২২ঘ.