ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে বাংলাদেশের শেষ প্রতিযোগী মোহন খানও ব্যর্থ। শনিবার অ্যাথলেটিক্সের ১০০ মিটার ¯িপ্রন্টের প্রাথমিক পর্বের হিটে বাদ পড়ে গেছেন তিনি। এক নম্বর হিটে ১১.২৫ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে তার অবস্থান পঞ্চম।
তবে মোহনের জন্য সান্ত্বনা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই তার সেরা টাইমিং। এর আগের সেরা টাইমিং ছিলো ১১.৩০ সেকেন্ড। গত জাতীয় অ্যাথলেটিক্সে অবশ্য ১০.৭৬ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিলেন। তবে সেটা ছিলো হ্যান্ড টাইমিং।
মোহনকে দিয়েই শেষ হলো বাংলাদেশের এবারের অলিম্পিক-অভিযান। যে অভিযান ব্যর্থতায় ভারাক্রান্ত। শূটিংয়ে শারমিন আক্তার রতœার ২৭তম স্থান, আর্চারিতে ইমদাদুল হক মিলনের প্রথম রাউন্ড থেকে বিদায়, জিমন্যাস্টিকসে সাইক সিজারের র্যাংকিং পর্যন্ত যেতে না পারা, সাঁতারে মাহফিজুর রহমান সাগরের হিটে সপ্তম হওয়ার পর মোহনের এই পারফরম্যান্স - লন্ডন অলিম্পিক মনে রাখার মতো কিছু দিতে পারেনি বাংলাদেশকে।
অর্থাৎ এবারও ‘জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা’ এই আপ্তবাক্য মেনেই ফিরতে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে জমকালো ক্রীড়া আসর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৩ঘ.
bdnews24