ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাথলেটিকসের প্রথম সোনা জিতেছে পোল্যান্ড। লন্ডন অলিম্পিকে এটি দেশটির দ্বিতীয় সোনা।
জার্মানির ডেভিড স্ট্রল আর যুক্তরাষ্ট্রের ত্রয়ী রীস হোফা, ক্রিস্টেয়ান ও রায়ান হোয়াইটিংকে পেছনে ফেলে দেশকে পুরুষদের শটপুটে সোনা জয়ের কৃতিত্ব টমাজ মাজিউস্কির।
মৌসুম সেরা ২১.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করে স্ট্রল (২১.৮৬) ও হোফাকে (২১.২৩) পেছনে ফেলেন পোল্যান্ডের এই বর্তমান চ্যাম্পিয়ন।
মহিলাদের ১০ হাজার মিটারে জিতে ইথিওপিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন ত্র“নেশ দিবাবা। মৌসুম সেরা ৩০ মিনিট ২০.৭৫ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন কেনিয়ার দুই প্রতিযোগী জেপকোসগি স্যালি কিপিগো (৩০ মিনিট ২৬.৩৭ সেকেন্ড) ও জেপকেমোই ভিভিয়ান শেরিয়নকে (৩০ মিনিট ৩০.৪৪ সেকেন্ড)।
কেনিয়ার দুই প্রতিযোগী তাদের ব্যক্তিগত সেরা টাইমিং করলেও হতাশা নিয়েই ফিরতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৫৮ ঘ.
bdnews24