২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথন লড়াইয়ে জিতে ফাইনালে ফেদেরার

লন্ডন অলিম্পিকে টেনিসের পুরুষ এককের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে ৪ ঘন্টা ২৬ মিনিটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ম্যাচের স্কোর কার্ড ৩-৬, ৭-৬, ১৯-১৭!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 07:37 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে টেনিসের পুরুষ এককের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে ৪ ঘন্টা ২৬ মিনিটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ম্যাচের স্কোর কার্ড ৩-৬, ৭-৬, ১৯-১৭! এটিই এখন উন্মুক্ত যুগে পুরুষ এককে তিন সেটের সবচেয়ে দীর্ঘ লড়াই। যা ছাড়িয়ে গেছে ২০০৯ মাদ্রিদ মাস্টার্সে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের লড়াইকে। ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার ২০০৮ বেইজিং অলিম্পিকে পুরুষ দ্বৈতে সোনা জিতলেও এখনো এককের সোনা তার কাছে অধরাই রয়ে গেছে। ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ অ্যান্ডি মারে। সাবেক এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে ফাইনলে ওঠেন যুক্তরাজ্যের এই টেনিস তারকা। এদিকে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে আসা শারাপোভা সেমিফাইনালে ৬-২, ৬-৩ গেমে হারান স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে। আরো সহজ জয় পেয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা। সাবেক এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন তিনি। ফাইনালে সেরেনা বা শারাপোভা যেই জিতুক না কেন, জার্মানির কিংবদন্তী খেলোয়াড় স্টেফি গ্রাফের পর তিনি হবেন দ্বিতীয় মহিলা যিনি সবকয়টি গ্র্যান্ড স্লাম শিরোপার পাশাপাশি অলিম্পিক সোনাও জিতবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০১৩৩ ঘ.