ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের সপ্তম দিনে এসে চীনকে পেছনে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২১ সোনা, ১০ রুপা ও ১২ ব্রোঞ্জসহ ৪৩টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। ২০ সোনা ১৩ রুপা ও ৯ ব্রোঞ্জসহ ৪২ পদক নিয়ে দুই নেমে গেছে চীন। আর ৯ সোনা ২ রুপা ও ৫ ব্রোঞ্জসহ ১৬ পদক নিয়ে তিনেই আছে দক্ষিণ কোরিয়া।
আর্চারি
পুরুষ এককে জাপানের তাকাহারু ফুরুকাওয়াকে সহজেই ৭-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার হয়েক ওহ-জিন। নেদারল্যান্ডসের রিক ভ্যান ডার ভানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন চীনের দাই জিয়াওজিং।
ব্যাডমিন্টন
ব্যাডমিন্টনের প্রথম শিরোপা জিতেছে চীন। মিশ্র দ্বৈতের ফাইনালে নান ঝ্যাং ও ইয়ুনলেই হাও ২১/১১, ২১/১৭ ব্যবধানে হারিয়েছেন স্বদেশী চেন জু ও মা জিনকে। ইন্দোনেশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ডেনমার্ক।
শ্যূাটিং
পুরুষদের ২৫ মিটার রেপিড ফায়ার পিস্তলে ভারতের বিজয় কুমার (৩০) ও চীনের ফেং ডিংকে (২৭) পেছনে ফেলে কিউবাকে প্রথম সোনা এনে দিয়েছেন লিউরিস পোপু।
৫০ মিটার রাইফেল প্রোনে বেলজিয়ামের লিওনেল কক্স (৭০১.২) ও ¯ে¬াভানিয়ার রাজমন্ড ডেবেভেককে (৭০১) হারিয়ে বেলারুশকে প্রথম সোনা এনে দিয়েছেন সের্গেই মার্টিনভ।
সাইক্লিং
পুরুষদের দলগত পুরস্যুটে নতুন বিশ্ব রেকর্ড সোনা জিতেছে যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া রুপা ও নিউজিল্যান্ড জিতেছে ব্রোঞ্জ।
মহিলাদের কিরিনে সোনা জিতেছেন যুক্তরাজ্যের ভিক্টোরিয়া পেন্ডেলটন। চীনের শুনাং গোয়াও রুপা ও হংকংেেয় ওয়েই লি ব্রোঞ্জ জিতেছেন।
ট্রাম্পোলিন
ট্রাম্পোলিনের প্রথম সোনাও জিতেছে চীন। ৬২.৯৯০ স্কোর করে ডং ডং সোনা ও ৬১.৩১৯ স্কোর করে চুনলং লু ব্রোঞ্জ জিতেছেন। ৬১.৭৬৯ স্কোর করে রুপা জিতেছেন দিমিত্রি উসাকভ।
ভারোত্তলন
পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণীতে জিতে পোল্যান্ডকে প্রথম সোনা এনে দিয়েছেন এডওয়ার্ড অ্যাড্রিয়ান জিলিনস্কি। রাশিয়ার আপতি আউখাদভ রুপা ও ইরানের কিয়ানুশ রোস্তমি ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ৭৫ কেজি ওজন শ্রেণীতে ক্লিায়ার এন্ড জার্কে ১৬১ কেজিসহ মোট ২৯১ কেজি ওজন তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন কাজাখস্থানের সভেতলানা পোডোবেডোভা। øেচে ১৩১ কেজি ওজন তুলে রুপা জিতেছেন রাশিয়ার নাতালিয়া জাবোলোতনায়া। ব্রোঞ্জ জিতেছেন বেলারুশের ইরিনা কুলেশা।
ফেন্সিং
পুরুষদের দলগত সেবারে রোমানিয়াকে ৪৫-২৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়াকে ৪৫-৪০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ইতালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১১৩ ঘ.
bdnews24