২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনে চীনের ইতিহাস

অলিম্পিক ব্যাডমিন্টনে পাঁচটি সোনার সবগুলো জিতে ইতিহাস গড়েছে চীন। এর আগে এমন কৃতিত্ব আর কোনো দেশ দেখাতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক ব্যাডমিন্টনে পাঁচটি সোনার সবগুলো জিতে ইতিহাস গড়েছে চীন। এর আগে এমন কৃতিত্ব আর কোনো দেশ দেখাতে পারেনি। রোববার পুরুষ একক এবং দ্বৈতের সোনাও জিতে নিয়েছে চীন। ফাইনালে প্রথম সেট হেরে গেলেও পুরুষ এককের শিরোপা অক্ষুন্ন রেখেছেন ড্যান লিন। বেইজিং অলিম্পিকের ফাইনালে যাকে হারিয়েছিলেন, সেই মালয়েশিয়ার ওয়েই চুং লিকে আবার হারিয়ে দেন তিনি। দক্ষিণ কোরিয়ার লি হাইউনকে হারিয়ে ব্রোঞ্জ পান চীনেরই চেন লং। দ্বৈতে সহজ জয় পেয়েছেন চীনের কাই ইয়ুন-ফু হাইফেং জুটি। ফাইনালে ২১/১৬, ২১-১৫ পয়েন্টে ডেনমার্কের ম্যাথিয়াস বোয়-কার্স্টেন মগেনসেন জুটিকে হারিয়ে অনন্য ‘পাঁচে পাঁচ’ সাফল্যের আনন্দে স্বদেশকে ভাসিয়ে দিয়েছেন তারা। এবার ব্যাডমিন্টনের ১৫টি পদকের মধ্যে ৮টিই জিতেছে চীন। ৫টি সোনা ছাড়াও দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পেয়েছে তারা। এর আগে মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈতের শিরোপাও গেছে চীনের ঘরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২০ঘ.