২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো উঁচুতে ফেলপস

২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনা জিতে আরো উঁচুতে উঠে গেলেন মাইকেল ফেলপস। প্রথম পুরুষ সাঁতারু হিসেবে টানা তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জিতলেন তিনি। সব মিলিয়ে ১৬টি সোনা জেতার অনন্য রেকর্ড গড়া ফেলপসের এটি ২০তম অলিম্পিক পদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 07:49 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনা জিতে আরো উঁচুতে উঠে গেলেন মাইকেল ফেলপস। প্রথম পুরুষ সাঁতারু হিসেবে টানা তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জিতলেন তিনি। সব মিলিয়ে ১৬টি সোনা জেতার অনন্য রেকর্ড গড়া ফেলপসের এটি ২০তম অলিম্পিক পদক। এর আগে গত মঙ্গলবার ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জিতে তিনি ছাড়িয়ে গেছেন অলিম্পিকে ১৮ পদক বিজয়ী সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনাকে। প্রথম পুরুষ সাঁতারু হিসেবে টানা তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জয়ের সুযোগ দুবার হাত ছাড়া করেছেন ফেলপস। শেষ পর্যন্ত তৃতীয় বারের চেষ্টায় তিনি সফল। ১০০ মিটার বাটারফ্লাইয়েও এই অর্জন স্পর্শ করার সুযোগ রয়েছে তার সামনে। বৃহস্পতিবার ১ মিনিট ৫৪.২৭ সেকেন্ড সময় নিয়ে সতীর্থ রায়ান লোক্টিকে (১ মিনিট ৫৪.৯০ সেকেন্ড) পেছনে ফেলে যুক্তরাষ্ট্রকে সপ্তদশ সোনা এনে দিয়েছেন ফেলপস। ১ মিনিট ৫৬.২২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির লাজলো সেহ। পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্ল্যারি টেলর। ১ মিনিট ৫৩.৪১ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন জাপানের রাইসুকি ইরি (১ মিনিট ৫৩.৭৮ সেকেন্ড) ও স্বদেশের লোক্টিকে (১ মিনিট ৫৩.৯৪ সেকেন্ড)। মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন রেবেকা সনি। ২ মিনিট ১৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন এশিয়ান রেকর্ড গড়া জাপানের সাতোমি সুজুকি (২ মিনিট ২০.৭২ সেকেন্ড) ও ইউরোপীয় রেকর্ড গড়া রাশিয়ার ইউলিয়া এফিমোভাকে (২ মিনিট ২০.৯২ সেকেন্ড)। এবারের অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও রুপা জিতেছেন সনি। মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে দুবার অলিম্পিক রেকর্ড গড়ে নেদারল্যান্ডসকে সোনা এনে দিয়েছেন রানোমি ক্রোমোবিডজোজো। সেমিফাইনালে ৫৩.০৫ সেকেন্ড ও ফাইনালে ৫৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন তিনি। এর আগে ৪ী১০০ মিটার ফ্রিস্টাইলে রুপা জেতেন তিনি। ৫৩.৩৮ সেকেন্ড সময় নিয়ে বেলারুশের আলিয়াকসান্দ্রা হেরাশিমেনিয়া রুপা ও ৫৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে চীনের ই ট্যাং ব্রোঞ্জ জেতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১৪৮ঘ