২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে সাগরও ব্যর্থ

অলিম্পিকে আরো একজন হতাশ করলেন বাংলাদেশকে। বৃহস্পতিবার সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়ে গেছেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে আরো একজন হতাশ করলেন বাংলাদেশকে। বৃহস্পতিবার সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়ে গেছেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর। চার নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে সাগরের অবস্থান সপ্তম। তার টাইমিং ২৪.৬৪ সেকেন্ড। শুধু কুক দ্বীপপুঞ্জের জ্যাকারি পেইনকে (২৫.২৬) পেছনে ফেলতে পেরেছেন তিনি। প্রথম হওয়া বারমুডার রয় বার্চ (২২.৪৭) অনেকখানি এগিয়েই ছিলেন সাগরের চেয়ে। শুক্রবার এই ইভেন্টের ফাইনাল। তবে গত বছর চীনের সাংহাইতে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের চেয়ে ভালো করেছেন সাগর। সেবার ২৪.৮২ সেকেন্ড টাইমিং করে ১২৩ জনের মধ্যে ৬৩তম হয়েছিলেন তিনি। অবশ্য ২০১০ সালে ঢাকা এসএ গেমসে অনেক ভালো করেছিলেন সাগর। দেশের মানুষের সমর্থনে অনুপ্রাণিত হয়ে তার টাইমিং ছিলো ২৪.৫৩ সেকেন্ড। এবারের অলিম্পিকে সাগরের আগে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরো তিন প্রতিযোগী। শূটিংয়ে শারমিন আক্তার রতœা ২৭তম হন। আর্চার ইমদাদুল হক মিলন প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। আর জিমন্যাস্ট সাইক সিজার ৬টি ইভেন্টের মধ্যে চোটের কারণে দুটিতে অংশ নিতে না পারায় র‌্যাংকিংয়েই যেতে পরেননি। শনিবার অ্যাথলেটিক্স দিয়ে শেষ হবে বাংলাদেশের লন্ডন অলিম্পিক। ১০০ মিটার ¯িপ্রন্টে অংশ নেবেন দেশের দ্রুততম মানব মোহন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.