ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক টেনিসের পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, জো-উইলফ্রায়েড সোঙ্গা ও হুয়ান মার্টিন দেল পোর্তো। আর মেয়েদের এককে শেষ আট নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস, পেত্রা কেভিতোভা, কিম ক্লাইস্টার্স ও মারিয়া কিরিলেঙ্কো।
তৃতীয় রাউন্ডে উইম্বলডন চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফেদেরার ৭-৫, ৬-৩ গেমে ডেনিস ইসতোমিনকে, জোকোভিচ ৪-৬, ৭-৫, ৬-১ গেমে লেটন হিউইটকে, সোঙ্গা ৭-৬, ৬-৪ গেমে ফেলিসিয়ানো লোপেজকে এবং দেল পোর্তো ৬-১, ৪-৬, ৬-৩ গেমে জাইলস সিমনকে হারিয়েছেন।
অন্যদিকে উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা ৬-১, ৬-০ গেমে ভেরা জনারেভাকে, কেভিতোভা ৬-৩, ৬-০ গেমে ফ্লাভিয়া পেনেত্তাকে, ক্লাইস্টার্স ৬-৩, ৬-৪ গেমে আনা ইভানোভিচকে এবং কিরিলেঙ্কো ৭-৬, ৬-৩ গেমে জুলিয়া জর্জেসকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০১৬ঘ.
bdnews24