২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো খেলার তদন্ত রিপোর্ট বাফুফেতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জের মধ্যকার আলোচিত ম্যাচের তদন্ত রিপোর্ট বাফুফেতে জমা পড়েছে। বুধবার পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি রিপোর্টটি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর কাছে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জের মধ্যকার আলোচিত ম্যাচের তদন্ত রিপোর্ট বাফুফেতে জমা পড়েছে। বুধবার পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি রিপোর্টটি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর কাছে পাঠিয়েছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান স্বীকার করেছেন রিপোর্টটি হতে পেয়েছেন। তিনি বলেন, “রিপোর্টটি এখনো খুলে দেখা হয়নি। তাই এতে কী আছে তা জানা যায়নি।” “বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটার সভায় এ বিষয়ে আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেয়া হবে,” যোগ করেন সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২২৪০ঘ.