২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইভিংয়ে চীনের দাপট

মেয়েদের সিনক্রোনাইজড ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে প্রত্যাশিতভাবেই সোনা জিতেছে চীন। লন্ডন অলিম্পিকের চতুর্থ দিন শেষে ১৩টি সোনার পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বেইজিং অলিম্পিকের সবচেয়ে সফল দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের সিনক্রোনাইজড ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে প্রত্যাশিতভাবেই সোনা জিতেছে চীন। লন্ডন অলিম্পিকের চতুর্থ দিন শেষে ১৩টি সোনার পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বেইজিং অলিম্পিকের সবচেয়ে সফল দেশটি। ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে ৩৬৮ দশমিক ৪০ স্কোর করে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যান চেন রোওলিন ও ওয়াং হাও। ৩৪৩.৩২ স্কোর করে মেক্সিকো রূপা ও ৩৩৭.৬২ স্কোর করে কানাডা ব্রোঞ্জ পেয়েছে। এ নিয়ে ডাইভিংয়ের তিনটি সোনার প্রতিটিই গেল চীনের দখলে। বাকি ৫টি সোনার পদকের দাবিদারও চীন। ডাইভিংয়ে নম্বর দেওয়া হয় প্রতিযোগীর লাফ, ডিগবাজি ও পানিতে অবতরণের ওপর ভিত্তি করে। কঠিন ডাইভগুলো সাফল্যের সঙ্গে দিতে পারলে বেশি পয়েন্ট মেলে। সিনক্রোনাইজড ডাইভিংয়ে কৌশলের সঙ্গে বিবেচনায় আনা হয় দুই প্রতিযোগির মধ্যকার সমন্বয়কে। ফেন্সিং পুরুষদের ব্যক্তিগত ফয়েলে মিশরের আবুল কাশেম আলায়েলদীনকে হারিয়ে চীনকে ফেন্সিং থেকে প্রথম সোনা এনে দিয়েছেন লিই শেং। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার চোই বায়ুংচুই। তিন ধরনের তলোয়ার ফয়েল, এপে ও সেইবার দিয়ে লন্ডন অলিম্পিকে দশটি ইভেন্টে ছেলে ও মেয়েদের মধ্যে একক ও দলীয় প্রতিযোগিতা হচ্ছে। ফয়েলের ফলা নমনীয়। এটির গার্ড (তলোয়ার ধরা হাত রক্ষাকারী আবরণ) ছোট। এপের দৈর্ঘ্য ফয়েলের মতোই তবে এটি ভারি ও এর ফলা অনমনীয়। এর গার্ডটাও বড়। সেইবার বাকানো ফলার তলোয়ারের আধুনিক রূপ। ফেন্সিংয়ে প্রতিযোগীদের লক্ষ্য থাকে তলোয়ারের ডগা দিয়ে প্রতিপক্ষের শরীর স্পর্শ করে পয়েন্ট বাগিয়ে নেওয়া। ভারোত্তোলন পুরুষদের ৬৯ কেজি ওজন শ্রেণীতে ইন্দোনেশিয়ার ত্রিয়ান্তোকে (৩৩৩) ও রোমানিয়ার মার্টিন রাজভান কনস্ট্যান্টিনকে (৩৩২) পেছনে ফেলে ভারোত্তোলনে চীনকে তৃতীয় সোনা এনে দিয়েছেন লিন কুইংফেং (৩৪৪)। ভারোত্তোলনে মহিলাদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে অলিম্পিক রেকর্ড গড়ে কাজাখস্তানকে লন্ডন অলিম্পিকের তৃতীয় সোনা এনে দিয়েছেন মাইয়া মানেজা। ২৪৫ কেজি ওজন তুলে রাশিয়ার সভেৎলানা সারোকেইভকে (২৩৭) ও কানাডার ক্রিস্টিন জিরার্ডকে (২৩৬) পেছনে ফেলেছেন তিনি। শুটিং পুরুষদের শুটিংয়ের স্কিট ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে ষষ্ঠ সোনা এনে দিয়েছেন বিশ্ব রেকর্ডের মালিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভিনসেন্ট হ্যানকক। বাছাই পর্বে ৭৪ পয়েন্ট করে অলিম্পিক রেকর্ড গড়ার পর ১৪৮ স্কোর করে ফাইনাল অলিম্পিক রেকর্ডও (এফআরও) গড়েন এই সেনা কর্মকর্তা। ১৪৬ পয়েন্ট নিয়ে ডেনমার্কের আন্দ্রেস গোল্ডিং রূপা জিতেছেন। ফাইনালে স্কোর সমান হওয়ার পর শুট আপে রাশিয়ার ভ্যালেরি সোমিনকে (১৪৪) ৬-৫ ব্যবধানে হারিয়ে কাতারকে ব্রোঞ্জ এনে দেন নাসের আল-আতিয়া (১৪৪)। শুটিংয়ের স্কিট ইভেন্টে প্রতিযোগীদের বিভিন্ন দিক থেকে ওপরের দিকে ছুড়ে দেওয়া চাকতি লক্ষ্য করে গুলি চালাতে হয়। জুডো মেয়েদের জুডোর ৬৩ কেজি ওজন শ্রেণীতে চীনের জু লিলিকে হারিয়ে স্লোভেনিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন উরসকা জলনির। পুরুষদের জুডোর ৮১ কেজি ওজন শ্রেণীতে জার্মানির ওলে বিসকফকে হারিয়ে দক্ষিণ কোরিয়াকে অলিম্পিকের তৃতীয় সোনা এনে দিয়েছেন কিম জায়ে-বাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১২৬ ঘ.