২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলে কোয়ার্টার ফাইনালে তিন দল

অলিম্পিকের মেয়েদের ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইডেন, জাপান ও কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 07:05 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের মেয়েদের ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইডেন, জাপান ও কানাডা। মঙ্গলবার গ্র“পে পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেন ২-২ গোলে কানাডা এবং জাপান গোলশূন্য ড্র করেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্র“পে চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন। সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় জাপানের অবস্থান দ্বিতীয়। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কানাডা। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১। মেয়েদের ফুটবলে তিনটি গ্র“পে ভাগ হয়ে ১২টি দল অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে। তিন গ্র“পের চ্যাম্পিয়ন-রানার্সআপ এবং সেরা দুই তৃতীয় দল অংশ নেবে কোয়ার্টার ফাইনালে। ‘ই’ গ্র“পের দুই দল নিউজিল্যান্ড ও ক্যামেরুন দুটি করে ম্যাচ খেললেও কোনো পয়েন্ট পায়নি। তাই কানাডার শেষ আট নিশ্চিত হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১০৫ঘ.