২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হ্যাটট্রিকে বার্সার বিশাল জয়

লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে এক প্রীতি ম্যাচে বার্সেলোনা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কোর ক্লাব রাজা ক্যাসাব্লাঙ্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে এক প্রীতি ম্যাচে বার্সেলোনা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কোর ক্লাব রাজা ক্যাসাব্লাঙ্কাকে। ৩৪, ৩৮ ও ৪৫ মিনিটে গোল তিনটি করেন মেসি। ১৩ ও ৪১ মিনিটে দুই গোল করেন অ্যালেক্সি সানচেজ। বার্সার অন্য তিনটি গোল দানি আলভেস (৪৫ মিনিট), সের্গি গোমেজ (৮৭) এবং জেরার্ড দুলোফুর (৮৯)। চোটের কারণে মঙ্গলবার জার্মানির হামবুর্গের বিপক্ষে খেলতে পারেননি মেসি। মৌসুম শুরু হওয়ার ঠিক আগে তাই তার ভক্তরা কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন। কিন্তু শনিবার হ্যাটট্রিক করে গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার জানিয়ে দিয়েছেন, তাকে নিয়ে দুর্ভাবনার কিছু নেই। বার্সেলোনার জয়রথ অব্যাহত থাকলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি মোটেও ভালো হচ্ছে না। শনিবার এসি মিলানের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। তিন দিনের মধ্যে এটা তাদের দ্বিতীয় হার। বুধবার এমএলএস অল-স্টার্সের কাছেও ৩-২ গোলে হার মেনেছিলো চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৮ঘ.