ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার লন্ডন অলিম্পিকে চার সোনা জিতে শীর্ষে রয়েছে চীন। এছাড়া ইতালি দুটি এবং দক্ষিণ কোরিয়া, কাজাখস্থান, রাশিয়া, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি করে সোনা জিতেছে।
স্বাগতিকদের হতাশ করে পুরুষ রোড রেসে (সাইক্লিং) সোনা জিতেছেন কাজাখস্থানের আলেক্সান্ডার ভিনোকুরভ। ট্যুর ডি ফ্রান্স জয়ী ব্র্যাডলি উইগিন্সের অধীনে প্রস্তুতি নেয়া মার্ক কাভেনডিসের দিকে তাকিয়ে ছিল যুক্তরাজ্য। শেষ পর্যন্ত ২৯তম হয়েছেন তিনি।
কলম্বিায়ার উরান উরান রিঙ্গোবের্টো রৌপ্য ও নরওয়ের আলেক্সান্ডার ক্রিস্টোফ ব্রোঞ্জ জিতেন।
পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণী জুডোতে জাপানের হিরোওকা হিরোয়াকিকে হারিয়ে রাশিয়াকে প্রথম সোনা এনে দেন আর্সেন গালস্টিয়ান। ব্রোঞ্জ জিতেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন উজবেকিস্তানের রিশোদ সোবিরভ। এর আগে অঘটন ঘটিয়ে সেমিফাইনালে গালস্টিয়ানের কাছে হারেন তিনি।
মহিলাদের ৪৮ কেজি ওজন শ্রেণী জুডোতে বর্তমান চ্যাম্পিয়ন রোমানিয়ার এলিনা দুমিত্র“কে হারিয়ে ব্রাজিলকে প্রথম সোনা এনে দিয়েছেন সারাহ মেনজেস। ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরীর ইভা সেসরনোভিস্কি।
৪৮ কেজি ওজন শ্রেণীতে ভরোত্তলেন চীনকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়াং মিঙ্গুইন। øেচে ৯১ কেজিসহ ২০৫ কেজি ওজন তুলে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। জাপানের মিয়াকি হিরোমি রোপ্য ও উত্তর কোরিয়ার রিয়াং চুন হয়া ব্রোঞ্জ জিতেন।
আর্চারিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২১৯-২১৮ ব্যবধানে হারিয়ে দলীয় সোনা জিতেছে ইতালি। মেক্সিকোকে ২২৪-২১৯ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে উত্তর কোরিয়া। ফেন্সিংয়ের তিনটি পদকই গেছে ইতালির ঘরে। ডি ফ্রান্সেসকা এলিসা সোনা, এরিগো এরিনা রৌপ্য ও ভ্যালেন্টিনা ভেজ্জালি ব্রোঞ্জ জিতেছেন। চানা চার সোনা জেতার অনন্য সুযোগ ছিলো ভেজ্জালির সামনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১৪৬ ঘ.
bdnews24