২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে ব্রাজিলের জয়, জাপানের ড্র

অলিম্পিক মহিলা ফুটবলে জয় পেয়েছে ব্রাজিল। শনিবার তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অন্য ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক মহিলা ফুটবলে জয় পেয়েছে ব্রাজিল। শনিবার তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অন্য ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জাপান। কার্ডিফে ৮৬ মিনিটে ব্রাজিলকে জয় এনে দেয়া গোলটি করেন স্ট্রাইকার ক্রিস্টিয়ান। গ্র“প পর্বে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ব্রাজিল। বুধবার নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল তারা। অন্যদিকে আগের ম্যাচে কানাডাকে হারালেও সুইডেনের সঙ্গে ড্র করায় জাপান এখন বেশ চাপের মধ্যে। শনিবার কানাডা ৩-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিশ্বকাপ শিরোপাজয়ীদের। ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্র“পে সবার ওপরে আছে সুইডেন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জাপান। কানাডার পয়েন্ট ৩। দক্ষিণ আফ্রিকা এখনো কোনো পয়েন্ট পায়নি। সবারই আর একটি করে ম্যাচ বাকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০৫ঘ.