২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মোহামেডানের সহজ জয়

শুক্রবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভের একমাত্র ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজ জয় তুলে নিয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 06:59 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভের একমাত্র ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজ জয় তুলে নিয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। এই জয়ে ১১ ম্যাচে মোহামেডানের ঝুলিতে জমা পড়েছে ৩৩ পয়েন্ট। এর আগে গ্র“প পর্বের ১০ ম্যাচের সব কটিতেই জিতেছে সাদা-কালোর শিবির। মোহামেডানের এই সহজ জয়ে হ্যাটট্রিক করেন মালেয়শীয় স্ট্রাইকার আহমেদ তাজউদ্দিন। অন্য দুটি গোল করেন মামুনুর রহমান চয়ন। শনিবার ঊষা ক্রীড়া চক্র-সোনালী ব্যাংক মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/০০৩০ঘ.