২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টকে নিয়ে কোনো শঙ্কা নেই

এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর থেকেই গুঞ্জনটার সূচনা। উসাইন বোল্ট নাকি সম্পূর্ণ সুস্থ নন! তবে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শুক্রবার তার এজেন্ট জানিয়েছেন, জ্যামাইকার গতি-তারকা পুরোপুরি সুস্থ এবং বেইজিংয়ের অবিস্মরণীয় কীর্তির পুনরাবৃত্তি করার জন্যও তিনি প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর থেকেই গুঞ্জনটার সূচনা। উসাইন বোল্ট নাকি সম্পূর্ণ সুস্থ নন! তবে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শুক্রবার তার এজেন্ট জানিয়েছেন, জ্যামাইকার গতি-তারকা পুরোপুরি সুস্থ এবং বেইজিংয়ের অবিস্মরণীয় কীর্তির পুনরাবৃত্তি করার জন্যও তিনি প্রস্তুত। চার বছর আগে বেইজিং অলিম্পিকে তিনটি সোনা জিতেছিলেন বোল্ট-১০০ ও ২০০ মিটার ¯িপ্রন্ট এবং ৪ী১০০ মিটার রিলেতে। ঐ তিনটি ইভেন্টে বিশ্ব রেকর্ডও হয়েছিলো। বার্তা সংস্থা রয়টার্সকে বোল্টের এজেন্ট রিকি সিমস জানিয়েছেন, “বোল্ট শতভাগ সুস্থ আছেন।” কয়েক দিন আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বোল্ট নিজেও জানিয়েছিলেন, “আমার এখন কোনো সমস্যা নেই। পিঠের অবস্থা ভালো, হ্যামস্ট্রিংও ঠিক আছে। (অলিম্পিক) ট্রায়ালে আমি শতভাগ দেইনি। তবে আসল লড়াইয়ে অবশ্যই নিজের শতভাগ ঢেলে দেবো।” এর আগে বোল্টকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছিলো, তিনি নাকি ৯৫ ভাগ সুস্থ। আর তা নিয়েই যত গুঞ্জন আর উৎকণ্ঠার জন্ম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৭ঘ.