ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সারা দুনিয়ার মানুষ যখন উদগ্রীব, ঠিক তখনই বাংলাদেশ তাকিয়ে থাকবে আরচার ইমদাদুল হক মিলনের দিকে। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী দিনেই প্রতিদ্বন্দ্বিতায় নামছেন মিলন।
শুক্রবার সকাল থেকে রিকার্ভো ইভেন্টে শুরু হবে মিলনের লড়াই। চলবে বিকেল পর্যন্ত।
পরদিন শনিবার বাংলাদেশের দুটি সম্ভাবনাময় ইভেন্ট। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে শারমিন আক্তার রতœা এবং ছেলেদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই দুটি ইভেন্টে ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের (বিওএ) কর্মকর্তাদের। লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার আগে বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদও আশার কথা শুনিয়ে গেছেন।
২ অগাস্ট সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহফিজুর রহমান সাগর।
৪ অগাস্ট অলিম্পিকে বাংলাদেশের শেষ ইভেন্ট ১০০ মিটার ¯িপ্রন্টে অংশ নেবেন দেশের দ্রুততম মানব মোহন খান।
সাঁতার এবং অ্যাথলেটিক্সে বিওএ কর্মকর্তাদের তেমন প্রত্যাশা নেই। যদিও সাগর ও মোহন দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন নিজেদের সেরা টাইমিং করাই তাদের লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৬ঘ.
bdnews24