ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়েই শুরু হলো বার্সেলোনার কোচ হিসেবে টিটো ভিলানোভার পথ চলা। মঙ্গলবার জার্মানিতে এক প্রীতিম্যাচে বুন্দেসলিগার দল হামবুর্গকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
জার্মানির ক্লাবটির ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিলো। যদিও চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি গত তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি।
বার্সেলোনাকে ৬ মিনিটে এগিয়ে নেন দানি আলভেস। ২১ মিনিটে টোলগাই আর্সলানের গোলে সমতায় ফেরে হামবুর্গ। ৩৮ মিনিটে বার্সার হয়ে জয় সূচক গোলটি করেন ১৮ বছর বয়সী প্রোদিজি জেরার্ড।
শনিবার মরক্কোর ক্লাব রাজা কাসাব্যালেন্সার বিপক্ষে পরবর্তী প্রীতিম্যাচটি খেলবে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৯ ঘ.
bdnews24