২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ‘ফেভারিট’ মানছে না স্পেন

স্পেনের জাতীয় ফুটবল দল একটানা ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতে ইতিহাস গড়েছে। স্বাভাবিকভাবেই অলিম্পিক ফুটবলের সোনা জয়ের স্বপ্নে বিভোর স্পেনের মানুষ। তবে স্পেনের কোচ লুই মিলা নিজের দলকে ‘ফেভারিট’ মানতে নারাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের জাতীয় ফুটবল দল একটানা ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতে ইতিহাস গড়েছে। স্বাভাবিকভাবেই অলিম্পিক ফুটবলের সোনা জয়ের স্বপ্নে বিভোর স্পেনের মানুষ। তবে স্পেনের কোচ লুই মিলা নিজের দলকে ‘ফেভারিট’ মানতে নারাজ। মঙ্গলবার মিলা বলেন, “জাতীয় দল আর অলিম্পিক দল আলাদা। ফেভারিট সংক্রান্ত কোনো কথাই আমার পছন্দ নয়।” অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে ২৩ বছরের ওপরে সর্বোচ্চ তিন জন ফুটবলারকে নিতে পারে একটি দল। বৃহস্পতিবার স্পেনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জাপান। মিলা চাইছেন ফুটবলারদের মনযোগ যেন শুধু ঐ ম্যাচেই নিবদ্ধ থাকে এখন। তিনি বলেন, “প্রস্তুতি শুরু করার সময় থেকে আমরা শুধু প্রথম ম্যাচ নিয়েই ভেবেছি। এটা কঠিন ম্যাচ এবং এই ম্যাচে আমাদের শতভাগ ঢেলে দিতে হবে। জাপান কঠিন প্রতিপক্ষই হবে।” ‘ডি’ গ্র“পে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ হন্ডুরাস ও মরক্কো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৭ঘ