২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা কাটছেই না নাদালের

চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হওয়ায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকা বহন করতে পারছেন রাফায়েল নাদাল। সেজন্য ভীষণ হতাশ ১১টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক। এই টেনিস-তারকার আশঙ্কা, জীবনে এমন সম্মান আর কোনো দিনও পাবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হওয়ায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকা বহন করতে পারছেন রাফায়েল নাদাল। সেজন্য ভীষণ হতাশ ১১টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক। এই টেনিস-তারকার আশঙ্কা, জীবনে এমন সম্মান আর কোনো দিনও পাবেন না তিনি। আগামী শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নাদালের বদলে স্পেনের পতাকা বহন করবেন দেশটির বাস্কেটবল তারকা পল গ্যাসল। চার বছর আগে বেইজিং অলিম্পিকে পুরুষ এককে সোনা জয়ী নাদাল বলেন, “কারো মনে প্রশ্ন জাগতে পারে, না খেলার সিদ্ধান্ত নেয়ার সময় আমি কি খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম? সত্যিই তাই হয়েছিলো। কেউই বলতে পারে না, স্পেনের পুরো ক্রীড়া পরিবারের সামনে অলিম্পিকে দেশের পতাকা বহন করার সুযোগ জীবনে একবারই পাবো কিনা।” “যে কোনো কিছুর চেয়ে অলিম্পিকে অংশ নেয়াকে ঘিরেই আমার আবেগ ও স্বপ্নের বুনন। আমি শুধু একটি ব্যাপারই করতে পারি। তা হলো কঠোর পরিশ্রম করা এবং ২০১৬ অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাওয়া,” যোগ করেন রেকর্ড ৭ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৪৫ঘ.